IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> দুর্গাপুরে মসজিদ কমিটিতে সভাপতির পদ নিয়ে দ্বন্দ্ব, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

দুর্গাপুরে মসজিদ কমিটিতে সভাপতির পদ নিয়ে দ্বন্দ্ব, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগিশো তোতার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতির পদ নিয়ে গ্রামের মুসল্লিদের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে মুসল্লিদের একপক্ষ মানববন্ধন করেছে। অপর পক্ষ মানববন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এর আগে সোমবার রাতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে বলেছেন।

মসজিদে তালা লাগিয়ে নামাজ বন্ধের অভিযোগ তুলে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যুগিশো কেয়াতোলা বাজারে মানববন্ধন করে মুসল্লিদের একপক্ষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার রাতে যুগিশো গ্রামের গোলাম রসূল, ইব্রাহিম আলী, আলাউদ্দিন, ইসরাইল, বেলাল, জালাল, নুরুল ইসলাম এবং নজরুল ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে দেয়। এ সময় মসজিদে মাগরিব ও এশার আজান ও নামাজ হয়নি। মসজিদে যারা তালা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

অপরদিকে, একই সময় মুসল্লিদের অপর পক্ষ মসজিদে তালা দেয়ার বিষয়টি ভিত্তিহীন দাবি করে বিক্ষোভ করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইসরাইল মন্ডল বলেন, মসজিদে কেউ তালা দেয়নি। তবে সভাপতির পদ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা আলামিনসহ কয়েকজন বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

ঘটনার পর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য এসে সমস্যার সমাধান করেছে। মসজিদে আবার আগের মতোই নামাজ আদায় হচ্ছে বলে দাবি করেন তিনি।

ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, মুসল্লিদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। থানা পুলিশের সহায়তায় উভয় পক্ষের মুসল্লিরা আবার এক সঙ্গে নামাজ আদায় করছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে সোমবার রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। স্থানীয় ইউপি সদস্যর সহায়তায় মুসল্লিদের কথা বলে একই সাথে নামাজ আদায়সহ সহাবস্থান করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31