IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বন্যার্তদের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠালেন মেয়র লিটন

বন্যার্তদের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠালেন মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাসিক মেয়রের নির্দেশে বুধবার (২২ জুন) সন্ধ্যায় নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ২টি ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জ ও বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের এই প্রাকৃতিক দুযোর্গকালীন মূহূর্তে সমাজের বিত্তবান মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, দেশের মানুষের যেকোন সংকটে সব সময় পাশে থাকে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা মানুষের পাশে ছিলাম, এভাবেই আগামীতেও দেশের যেকোন সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবো।

নগর ভবন থেকে ট্রাক রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, সচিব মশিউর রহমান, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পাঠানো খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ।

তারা হলেন রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31