ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খরা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দন কবিরাজ, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, অফিসার ইনচাজ (ওসি) তদন্ত মিজানুর রজমান।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আল-আমীন বিশ্বাস, হযরত আলী, অধ্যক্ষ আব্দুর রশিদ, এমাজ উদ্দিন মোল্লা, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা বলেন, ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর হাট গুলোতে নিরাপত্ত জোরদার করা ও জাল টাকা শনাক্ত করণের মেশিন স্থাপন এবং মাদক নির্মূলের বিষয়ে আলোচনা করা হয়।


