ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭.৫ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।


