IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২৬ জুন) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, সকল মসজিদে দোয়া মাহফিল, কেক কাটা, র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা আয়োজন করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় পরিবার ও দলীয় নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর পুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ কামারুজ্জামানের পুত্রবধূ সমাজসেবী শাহীন আকতার রেনী, দৌহিত্র ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর শহীদ কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিনিয়র সহ সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাসিকের কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র।

এদিন সকাল থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ কামারুজ্জামানের সমাধীসৌধ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, রুয়েট উপাচার্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমাণ্ড, রাজশাহী জেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর শ্রমিকলীগ, মহানগর কৃষকলীগ, বোয়ালিয়া, রাজপাড়া মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী শিক্ষা বোর্ড, রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগ, সন্ধানী রামেক ইউনিট।

আরও উপস্থিত ছিলেন, রুয়েট বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ, জেলা যুবলীগ, রাজশাহী জেলা মৎসজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিক লীগ, রাজশাহী কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এছাড়াও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রূপালী ব্যাংক লিমিটেড ক্যান্টমেন্ট শাখা, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামীলীগ, সাবেক ছাত্রলীগ ফোরাম, রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, রুয়েট ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ৩নং ওয়ার্ড দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, শিরোইল বাস্তুহারা এলাকবাসী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31