IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাস্তার কাজের আগে ড্রেন নির্মাণের প্রতিবাদ ও দু’ধারে রাস্তা সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

রাস্তার কাজের আগে ড্রেন নির্মাণের প্রতিবাদ ও দু’ধারে রাস্তা সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় রাস্তার কাজ শুরুর আগে ড্রেন নির্মাণের প্রতিবাদে ও সরকারি রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সীমানা নির্ধারণ পূর্বক রাস্তার দু’পাশ দিয়ে প্রশস্তকরণের কাজ করার দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগিরা।

রোববার (২৬ জুন) উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক নুরুজ্জামান, আখতার রহমান ও নাসির উদ্দীন।

তারা বলেন, ১৯৭৪ সানের নকশা অনুযায়ী রাজশাহীর চারঘাট হয়ে বাঘা বাজারের মধ্য দিয়ে ঈশ্বরদী যাতায়াতের সরকারি রাস্তার সীমানার মধ্যে দোকান, মার্কেট ও অন্যান্য স্থাপনা তৈরি করে অবৈধভাবে দখলে রাখার ফলে যান চলাচলসহ জনসাধারনের ভোগান্তি দীর্ঘদিনের। এর পরেও সেগুলো উচ্ছেদ না করেই ড্রেন নির্মাণ করা হচ্ছে। যদি সরকারি জায়গায় স্থাপনা উচ্ছেদ না করেই ড্রেন নির্মাণ করা হয়, তাহলে রাস্তা প্রশস্তকরণের সময় সেই অবৈধ দখল আগের মতোই থাকবে আর ব্যক্তিমালিকানা জমি রাস্তায় চলে যাবে।

দাবি করা হয়, সরকারি জায়গার অবৈধ স্থপনা উচ্ছেদ পূর্বক রাস্তার উত্তরের শেষ সীমানা দিয়ে ড্রেন নির্মাণের এবং রাস্তার দুই ধারের সীমানা নির্ধারণ করে রাস্তা প্রশস্তকরণ কাজ করার। এর আগে স্থানীয় সংসদ সদস্য (বাঘা-চারঘাট) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও বাঘা পৌর মেয়রকে বিষয়টি অবগত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা পৌর এলাকার বঙ্গবন্ধু চত্বর থেকে বাঘা বাজার হয়ে পূর্বে বটতলা এলাকা পর্যন্ত কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১৭৮৪ মিটার ড্রেন ণির্মান করা হবে। কাজ শুরু করা হয়েছে বটতলা এলাকার কিছুটা পশ্চিম প্রান্ত থেকে। ৪ফিট প্রশস্থ ড্রেনের সাইট ওয়াল হবে ৮ফিটের কমবেশি। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এর কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কোকন কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কাজটি বাস্তবায়ন করছে, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, অর্থায়নে-জিওবি, বিশ্বব্যাংক, এআইআইবি।

অপরদিকে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে চারঘাট-বাঘা হয়ে নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। ৫৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি রয়েছে ১৮ ফুট চওড়া। নতুন সড়ক হবে ৩৪ ফুট চওড়া কিংবা তার বেশি। কিন্তু সরকারি রাস্তার সীমানা নির্ধারণ ও সরকারি রাস্তার সীমানায় অবৈধ স্থপনা উচ্ছেদ না করেই বাঘা পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধু চত্বর থেকে বাঘা বাজার হয়ে পূর্বে বটতলা এলাকা পর্যন্ত রাস্তার উত্তরে অধিকাংশ স্থাপনা রয়েছে,সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান। রাস্তার দক্ষিনে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার ডিপক কুমার রায় বলেন, পৌরসভা কর্তক যে সীমানা দেখিয়ে দেওয়া হয়েছে সেই সীমানায় কাজ করা হচ্ছে।

বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, জনস্বার্থে সরকারি সীমানা নির্দ্ধারন পূর্বক ড্রেন ও রাস্তার কাজ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে চিঠি দেওয়া হয়েছে। ব্যবস্থা না নিলে আমি কি করতে পারি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জেলায় মিটিং এ যাওয়ায় তার কার্যালয়ে পাওয়া যায়নি। সরকারি মুঠোফোনে যোগাযোগ করলে, সেটি বন্ধ পাওয়া যায়। উপ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মানববন্ধনের স্বারকলীপির কপি পেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31