IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়নের অন্তরায় হিজড়া গুরু : আরএমপি কমিশনার

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়নের অন্তরায় হিজড়া গুরু : আরএমপি কমিশনার

ধূমকেতু প্রতিবেদক : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও মুলস্রোতধারার সাথে যুক্ত করতে হলে একটি কাঠামো ও শৃংখলার মধ্যে নিয়ে আসতে হবে। সেইসাথে প্রথমে হিজড়া গুরু প্রথা বন্ধ করতে হবে। কারণ গুরুরা সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যদের মারাত্বকভাবে নির্যাতন করে। দিন শেষে গুরুর দেয়া নির্ধারিত টাকা না দিতে পারলে খাওয়া বন্ধসহ মানষিক ও শারীরিক নির্যাতন করে। এই পেশা থেকে বেড়িয়ে আসতে চাইলে গুরুরা তা মেনে নেয় না বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিগত সময়ে তিনি ঢাকাতে বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের সদ্যসর সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হন। সোমবার দিনের আলো হিজড়া সংঘের আায়োজনে কমিশরার প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে বসবাসরত ১২০০জন তৃতীয় লিঙ্গের সদস্যকে এক প্লাট ফরমে নিয়ে আসতে হবে। এ বিষয়ে ডাটা কালেকশন করার পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথি বলেন, শুধু চাকরী নয় নিজে উদ্যেক্ত্যা হতে হবে। তিনি এবং আরেকজন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মিলে তাদের কর্মসংস্থানের জন্য রাজশাহীতে জন্য একটি বুটিক হাউজ করে দিচ্ছেন। আগামীতে এখানে অনেক তৃতীয় লিঙ্গের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নিজেদের উন্নয়নে নিজেদের এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আগামীতে আরও কুটির শিল্প ও ছোট আকারে গার্মেন্টস ফ্যাক্টরী করার কথা বলেন তিনি। সেইসাথে এই জনগোষ্ঠির সন্তানেরা যেন পরিবার থেকে বেড়িয়ে না আসতে হয় সে ব্যবস্থা করতে। কোন পরিস্থিতিতে বেড়িয়ে আসলেও তারা যেন কোন গুরুর খপ্পরে না পড়ে সেদিকে নজর রাখার জন্য অত্র সংঘের কর্মকর্তা-কর্মচারীদের আহŸান জানান তিনি। সেইসাথে লেখাপাড়া শিখে প্রকৃত মানুষ হয়ে নিজের এবং দেশের উন্নয়নের কাজ করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা এর অক্লান্ত পরিশ্রম ও আইন শৃংখলা বাহিনীর সাথে সু সম্পর্ক থাকায় তৃতীয় নিঙ্গের জনগণ অনেক সুশৃংখল হয়েছে। এখন তারা মানুষের নিকট হতে জোর করে তেমন আর টাকা উত্তোলণ করে না। কোথাও এমন ঘটনা ঘটলে আর খবর পেলে মোহনাকে বললে দ্রুত এর সমাধান হচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন আর এমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। সেইসাথে আগামীতে দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে বড় আকারে আকেটি সভা আয়োজন করার পরামর্শ দেন তিনি।

আরএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, ডিসি সদর রফিকুল হাসান, ডিসি ডিবি আরেফিন জুয়েল, ডিসি এনডি রাকিবুল রাকিব, এডিসি গোলাম রুহুল কুদ্দুস, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও সেকেন্দার আলী, পুলিশ পদির্শক মোহতারেমা আশরাফী খানম ও জিল্লুর নহমান।

এছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তা ও তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31