IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহীতে রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে মহানগরীতে রাস্তা, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় মহানগরীর বিশাল ফ্যাক্টরী হতে বিসিক হয়ে পোস্টাল একাডেমী পর্যন্ত ফুটপাতসহ রাস্তা প্রশস্তকরণ কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং দ্রুততম সময়ে চলমান উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র।

এছাড়া ওয়াসার ২টি পানির পাম্প রাস্তা থেকে সরিয়ে অন্যত্র সরানোর জন্য জায়গা পরিদর্শন করেন মেয়র মহোদয়।

উল্লেখ্য, মহানগরীর বিশাল ফ্যাক্টরী হতে বিসিক হয়ে পোস্টাল একাডেমী পর্যন্ত ফুটপাতসহ রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যয় হচ্ছে ১১ কোটি ২৫ লাখ ৪৭ হাজার টাকা। এই প্যাকেজে ১৬শ মিটার রাস্তা, উভয়পাশে ড্রেন, স্লাব ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিনের পুরাতন ২০ ফুটের এ রাস্তাটি ৪০ ফুটে উন্নীত করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, সপুরা অন্নদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালেহা খাতুন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31