IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক রাজশাহী আসছেন আজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক রাজশাহী আসছেন আজ

ধূমকেতু প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি.এম.ফিল দুইদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন আজ।

সফর সূচী অনুযায়ী সকাল ১০.৩৫ মিনিটে তিনি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বেলা সোয়া ১১ টায় রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এসে উপস্থিত হবেন।

দুপুর ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দরবারে অংশগ্রহণ করবেন এবং নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় বেলপুকুরস্থ রাজশাহী বিভাগীয় ট্রেনিং সেন্টারের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন। বিকাল ৪টায় রাজশাহী বিশ^বিদ্যালয় ফায়ার স্টেশন পরিদর্শন করবেন। রাতে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। ১ জুলাই সকাল সোয়া ১১টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন ১৯৭১ সালের ১০ মার্চ নোয়াখালী জেলায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজে। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী কোরে তিনি কমিশন লাভ করেন। আর্টিলারী ইউনিটে দায়িত্ব পালনের পাশাপাশি একটি পদাতিক ব্রিগেডের তৃতীয় গ্রেডের স্টাফ অফিসার (অপারেশন), বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (ট্যাকটিকস উইং)-এর বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং সশস্ত্র বাহিনী বিভাগের দ্বিতীয় গ্রেডের স্টাফ অফিসার (ফরেন অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ২ বছরের বেশি সময় একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী কমান্ড করেছেন এবং সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের প্রথম গ্রেডের স্টাফ অফিসার (জয়েন্ট অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, টাম্পা, ফ্লোরিডাতে কাজ করেছেন এবং মার্কিন সামরিক বাহিনীর বীরত্বপূর্ণ পুরস্কার ‘জয়েন্ট সার্ভিসেস কমেন্ডেশন মেডেল’ লাভ করেন। সেখান থেকে দেশে ফিরে আর্মি ট্রেনিং এবং ডকট্রিন কমান্ডে, ফরমেশন ট্রেনিং ইভালুয়েটর এবং ডকট্রিন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেনারেল মাইন উদ্দিন একটি আর্টিলারী ব্রিগেড কমান্ড করেছেন এবং স্বর্ণ দ্বীপের টাস্কফোর্স কমান্ডার ছিলেন। তিনি ডিজিএফআইয়ের ঢাকা ডিটাচমেন্টের, ডিটাচমেন্ট কমান্ডার এবং সেনাসদর দপ্তরের মিলিটারি ট্রেনিং ডিরেক্টরেটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31