ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের আয়োজনে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি নূরউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ।
বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সম্পাদক অনু চৌধুরীর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন কে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন, বিদ্রোহী রবীন্দ্রনাথ গবেষণায় তামিজ উদ্দিন, সেরা সাহিত্য সংগঠক মুকুল কেশরী, সাহিত্য সম্মাননা আলাউদ্দিন আহমেদ, কাব্য সম্মাননা জি এম হারূন ও গাজী সালাউদ্দীন, কথা সাহিত্যে রোকেয়া রহমান ও শেরিনা সরকার রোজী, কবি সম্মাননা নওশাদ আলী, শিশু সাহিত্যে মনোরঞ্জন নন্দী, গীতিকার সম্মাননা ড. আব্দুর রহমান ও হেলেনা বেগম, চিত্র শিল্পে বেলাল আহমেদ, ছড়ায় এনামুল হক অনু এবং ও শুভেচ্ছা স্মারক অনু চৌধুরী।


