ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর গবেষণা ও সম্প্রারণ দপ্তরের অধীনে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য গবেষণা প্রকল্পের পরিচালকগণের সাথে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
বিশেষ অতিথি ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গবেষণা ও সম্প্রসারণ সেকশন অফিসার প্রকৌশলী রাইসুল ইসলাম।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য সর্বমোট ৫৮ জন গবেষণা প্রকল্পের পরিচালকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।


