ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : হঠাৎ করেয় গত শনিবার দুপুর থেকে লোডশেডিং ফাঁদে পড়েছে পুঠিয়া উপজেলা।
কোনোভাবেই থামছে না পল্লী বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন বাড়ছে অথচ বিতরণ কোম্পানিগুলো প্রতিযোগিতা করছে লোডশেডিংয়ের।
জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পুঠিয়া উপজেলা। এলাকায় বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অশিষ্ট সাধারণ মানুষ।
পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, টিভির খবরে দেখি ও বিভিন্ন পত্রপত্রিকায় পরে জানতে পারি যে প্রতিনিয়তই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে তাহলে আমাদের এত ভোগান্তি হচ্ছে এই বিষয় বুঝে উঠতে পারছিনা আমরা সাধারণ মানুষ।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, হঠাৎ করে শনিবার দুপুর থেকে নাটোরের হরিশপুর ও রাজশাহের কাটাখালি থেকে আমরা বিদ্যুৎ পাই যে পরিমাণে তাতে আমাদের চাহিদা পূরণ করা সম্ভব না। কারণ কখনো ছয় কখনো আট অথবা কখনো সর্বোচ্চ ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি আমার। কিন্তু আমাদের বর্তমান চাহিদা ১৮ মেগাওয়াট। এই বিষয় আমাদের কর্মকর্তা কেউ জানানো হয়েছে।


