IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদের ত্রাণ বিতরণ

রাজশাহী জেলা পরিষদের ত্রাণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনাকালীন কোন মানুষ অনাহারে থাকবেনা। এরি ধারাবাহিকতায় করোনাকালীন এডিপি‘র বরাদ্দকৃত অর্থ থেকে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে রাজশাহী জেলা পরিষদ।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে রাজশাহী জেলা পরিষদ থেকে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। গত তিনদিনে রাজশাহীর ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভার মেয়রদের কাছে এই ত্রাণ সামগ্রী পৌছে দেয় রাজশাহী জেলা পরিষদ।

ত্রাণ বিতরণকালে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, আবারো বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসের প্রকট বৃদ্ধি পাচ্ছে। তাই আমার জেলা পরিষদ সিন্ধান্ত নিয়েছে, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ানো। ১ম পর্বে প্রতি বস্তায় আমরা ১০ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌরসভায় মেয়রদের অনুরোধ করেছি। এপর্বে রাজশাহী জেলা পরিষদ ২০ লক্ষ টাকা ব্যয়ে মোট ১ হাজার ৬ শত ব্যাগ ত্রাণসামগ্রী উপজেলা ও পৌরসভায় পৌছে দেয়া হয়েছে।

এছাড়াও তিনি বলেন, আপনারা জানেন, গতবছর চেয়ারম্যান থাকা অবস্থায় আমি করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছিলাম। করোনা যখন মহামারীর রূপ নিয়েছিল তখন আমি প্রত্যেক উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে গিয়ে নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমি জেলা পরিষদের পক্ষ থেকে এডিপি‘র কোভিড-১৯ মোকাবেলার বরাদকৃত অর্থ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের ভেন্টিলেটর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট হস্থান্তর করেছি। এছাড়াও সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ছাড়াও বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেছিলাম। পরিশেষে আপনাদের কাছে আমি আবারও বলছি, করোনা মোকাবেলায় রাজশাহী জেলা পরিষদ সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31