IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদেরকে মেয়রের ঈদ শুভেচ্ছা

রাজশাহীর ১৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদেরকে মেয়রের ঈদ শুভেচ্ছা

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন রাসিক মেয়র। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। আলেম ও উলামাদের কল্যানে ট্রাস্ট গঠন করা আমার এটি প্রতিশ্রুতি। শিগগিরই এক কোটি টাকা দিয়ে উলামা কল্যান ট্রাস্টের কার্যক্রম শুরু করতে চাই।

মেয়র বলেন, রাজশাহী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আলেম-উলামারা অবদান রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে আমি কাজ করে যাচ্ছি। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, উলামা কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি ইয়াকুব আলী, উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মুকাদ্দেসুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী।

সঞ্চালনা করেন, উলামা কল্যান পরিষদ ২২নং ওয়ার্ডের সভাপতি মুফতি আলী আকবর ফারুকী।

অনুষ্ঠানে উলামা কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ নগরীর সকল মসজিদের খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিমরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31