IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> মাদককে না বলি, সমাজ পরিবর্তনে এগিয়ে আসি : ডাবলু

মাদককে না বলি, সমাজ পরিবর্তনে এগিয়ে আসি : ডাবলু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেছেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়ে অন্যায় এবং অনৈতিক কাজে আসক্ত হচ্ছে কিশোর ও যুবকরা। সেজন্য প্রতিটি এলাকার কিশোর এবং যুবকদের লেখাপড়া-খেলাধুলার পাশাপাশি সামাজ উন্নয়নে কাজ করতে হবে। মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং নামীয় সন্ত্রাসবাদের মতো গর্হিত এবং অন্যায় কাজ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নাই। কিশোর বয়সীদের জ্ঞান ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত খেলাধুলার প্রয়োজন। নৈতিক অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। তাহলেই আমরা নিজেরা উপকৃত হব, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে সেটাই হবে আমাদের সফলতা।

সোমবার (১১ জুলাই) বিকেলে নগরীর হেলেনাবাদ কলোনী মাঠে রাজপাড়া ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।

রাজপাড়া ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ ওসমান গনি, নূরুল ইসলাম গজু, ফারমান আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাওসান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক ও রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মোঃ মাহাবুবুল আলম।

রাজপাড়া কবর খনন কমিটির আয়োজনে ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যব্যাক্তি শিশু, কিশোর এবং বিভিন্ন বয়সের যুবকরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাজপাড়া কবর খনন কমিটি ও ড্যানি একাদশ টিম।

উল্লেখ্য, ৩০ মিনিটের মধ্যে শুণ্য গোলে খেলাটি শেষ হয়। পরে টাইব্রেকারে ২-১ গেলো ড্যানি একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন রাজপাড়া কবর খনন কমিটি।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31