IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আব্দুস সালামের স্ত্রী চুমকি খাতুন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহসপতিবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ বছরের শিশু কণ্যাকে সাথে নিয়ে স্থানীয় বাজারে যান, বাউসা মাঝপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুস সালাম(২৫)। তাকে দেখার পর, একই গ্রামের প্রতিপক্ষ হানিফ উদ্দীন (পিতা মোজাম উদ্দীন) পূর্ব শত্রুতার জের ধরে তর্ক কিতর্কে জড়িয়ে পড়ে। আত্মপক্ষ সমর্থনে বাজার থেকে নিজ বাড়িতে চলে যায় আব্দুস সালাম। পরে হানিফ উদ্দীনসহ ছইর প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম, হারেজ উদ্দিনের ছেলে ফিরোজ উদ্দীন, রফিকুর ইসলামের ছেলে শামীম উদ্দীন ও হারেজ উদ্দীন (পিতা অজ্ঞাত) ও তার দলবল বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা ও ধারালো ছোরা হাতে নিয়ে আব্দুস সালামের বাড়িতে হামলা করে। আত্মরক্ষায় নিজ বাড়ির ঘরের দরজা বন্ধ করে সেখানে আশ্রয় নেয়। ওই সময় প্রতিপক্ষরা আশ্রয় নেওয়া ঘরের দরজায় ও টিনের বেড়ায় বাঁশের লাঠি, লোহার রড ইট পাটকেল মেরে ভেতরে প্রবেশের চেষ্টা করে। প্রতিপক্ষদের হামলায় দরজা ও টিনের বেড়া আংশিক ভেঙে ক্ষতি হয়।

আব্দুস সালামের স্ত্রী চুমকি খাতুন বলেন, পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করলে থানায় গিয়ে খবর দেন। তখন তার স্বামী ঘরের ভেতরেই ছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে প্রতিপক্ষেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

আব্দুস সালাম জানান, অভিযোগ করার পর প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বছরখানেক আগে মারামারির ঘটনা ঘটেছিল বলে জানান আব্দুস সালাম। প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৫ নম্বর ওয়ার্ড মেম্বর মহসিন আলী জানান, আগে হানিফ উদ্দীনকে বাজারে মারধর করে বাড়িতে চলে যায় আব্দুস সালাম। পরে তার পক্ষের লোকজনের যাওয়া দেখে ঘরের দরজা বন্ধ করে আশ্রয় নেয়।

অভিযোগ তদন্তকারি অফিসার সহকারি উপ পরিদর্শক (এএসআই) সালজার করিম জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার কথা রয়েছে। সমাঝোতা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31