ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী জি.পি.ও জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৬ জুলাই) বিকেলে নগরভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী জি.পি.ও জেলা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি নিয়ামত হোসেন রনি, কার্যকরী সভাপতি উত্তম কুমার সরকার, সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ, সহ সভাপতি মাসুম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, কুদরত আলী, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আনোয়ার হোসনে, শামসুল আলম দিপু, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সুমন শেখ, গোলাম মোস্তফা, চৈতন্য দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।


