ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে সংস্থার ঘোড়ামারাস্থ কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের কম্পিউটার ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি উদ্ধোধন করা হয়।
সোমবার (১৮ জুলাই) উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক ও লফস এর নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার হোসেন, বিডি জবস এর ওয়ালিউল করিম রমিজ ও ইফসুপ আলী চৌধুরী, সাংবাদিক, দৈনিক আমাদের রাজশাহী।
প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াজেদ আলী খাঁন দরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে তোমরা সবাই যুব, এখনই সময় জীবনকে সঠিক পথে পরিচালনা করার। শিক্ষার যেমন বিকল্প নাই তেমনি বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নাই। বর্তমানে গোটা বিশ্ব হাতের মুঠোয় সেটাকে আয়ত্ব করতে হলে কম্পিউটার ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানতে হবে, শিখতে হবে এবং নিজ জীবনে কাজে লাগাতে হবে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সততা ও ধর্য্যশীলদের সাথে সৃষ্টিকর্তা থাকেন। তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার আহŸান জানান এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন প্রশিক্ষণার্থীদেরকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিডি জবস এর ওয়ালিউল করিম রমিজ ও সাংবাদিক ইফসুপ আলী চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, লফস এর প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান।
অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, অফিস সহকারী টুম্পা পাল উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পরিদর্শন করেন।


