IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলা হবে ভূমি ও গৃহহীন মুক্ত

চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলা হবে ভূমি ও গৃহহীন মুক্ত

ধূমকেতু প্রতিবেদক : ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিনটি উপজেলা। আগামি ২১ জুলাই অনুষ্ঠানিকভাবে জেলার চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলাকে এই ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি জানান, রাজশাহী জেলায় এই উদ্বোধন কার্যক্রমের বিশেষত্ব হলো উপজেলা টাস্কফোর্স কমিটি ও জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। সর্বশেষ হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী রাজশাহী জেলার বাঘা, চারঘাট ও মোহনপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে (২য় ধাপ) উদ্বোধনের জন্যে রাজশাহী জেলার উপজেলাওয়ারী ঘরের সংখ্যাগুলা হলো, পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পুঠিয়া উপজেলায় ১৭টি, দূর্গাপুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি ও বাগমারা উপজেলায় ১৫টি। জানা গেছে, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৩২১টি।

১ম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয় ঘরের চাবি। সেই সঙ্গে ২ শতক জমি বিনামূল্যে বন্দোবস্ত, কবুলিয়ত ও নামজারী সম্পাদন করে দেয়া হয়। বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করে দেয়া হয়। একইভাবে ২য় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। ৩য় পর্যায়ে ১৩২৪টি ঘরের মধ্যে ১ম ধাপে ১.১৪৯টি ঘর প্রদান করা হয়।

একইভাবে ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৭৫টি ঘরের চাবি প্রদান করা হবে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত পরিবারেরসংখ্যা ২ হাজার ৮৭০টি। অবশিষ্ট ১ হাজার ৪৫১টি পরিবারকে এ বছরের মধ্যেই পুনর্বাসন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31