ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তরের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলায় ২৫টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আছে জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজহার আলী খাঁ, আকতার আলী, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা সোহেল রানা, ইসরাফিল আলম, যুবলীগ নেতা নয়ন, মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য শেষে ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের জমির সকল কাগজপত্র ও বাড়ির চাবি তুলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


