ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মজিব বর্ষ উপলক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে আশ্রয়-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের করেন।
তারি ধারাবাহিকতায় মোহনপুর উপজেলায় ১০ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল।
আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাই চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুল কুমার মালাকার, ইউপি চেয়ারম্যান হযরত আলী, ইউপি চেয়ারম্যান বাবলু হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


