ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পোনে ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শামিনুল ইসলাম মদন (৩৮)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্বপাড়ার মৃত নব্বারের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পোনে ১টায় উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীরধার এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন মাদক ব্যবসায়ী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে ডিবি পুলিশের ঐ টিম বেলা সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করে আসামি শামিনুর ইসলাম মদনকে তার নিজ বাড়ি সাহাপুর পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


