IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘অবিলম্বে অধ্যাপক মোর্শেদের বাসা ছাড়ার অগ্রহণযোগ্য নোটিশ প্রত্যাহার করতে হবে’

‘অবিলম্বে অধ্যাপক মোর্শেদের বাসা ছাড়ার অগ্রহণযোগ্য নোটিশ প্রত্যাহার করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক : জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন “ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” (UTAB) এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে ভিন্নমত পোষনের কারণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবাসিক বাসা ছাড়ার নোটিশ প্রদান করেছে। আমরা এই ন্যাক্কারজনক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকের স্বাধীনতা দিবস সংখ্যায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধকে কেন্দ্র করে সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সিন্ডিকেটের এক সিদ্ধান্তে প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বিরল ঘটনা। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক শিক্ষকের গণতন্ত্র-চর্চার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। প্রফেসর মোর্শেদের বিরুদ্ধে ঢাবির এই অবস্থান এই অধ্যাদেশের লঙ্ঘন এবং এই প্রতিষ্ঠানের গৌরবজ্জল ইতিহাস ও ঐতিহ্যকে ভুলুন্ঠিত করেছে।

চাকুরীচ্যুতির বিষয়টি সুরাহার জন্য প্রফেসর মোর্শেদ উচ্চ আদালতের স্মরণাপন্ন হয়েছেন যা এখনও বিচারাধীন রয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ের চূড়ান্ত নিস্পত্তির আগেই তাঁকে বাসা ছাড়ার নোটিশ প্রদান অগ্রহণযোগ্য এবং অমানবিক বলে আমরা মনে করি। উল্লেখ্য প্রফেসর মোর্শেদ তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রী ও অবুঝ শিশু কন্যাকে নিয়ে উক্ত বাসায় অবস্থান করছেন।

আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে প্রফেসর ড. মোর্শেদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিধি-বহির্ভূত ও অন্যায়ভাবে গ্রহণ করা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং বাসা ছাড়ার এই অমানবিক নির্দেশ প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31