IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> কবরস্থান ও ঈদগাহ নির্মাণার্থে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা

কবরস্থান ও ঈদগাহ নির্মাণার্থে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নতুন একটি কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের কবরস্থান ও ঈদগাহ নির্মাণার্থে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত মুসরইল মৌজায় ১৫ বিঘা ভূমি এবং রাজশাহী মহানগরীর সম্বন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-১) মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ও উপ-সচিব (সিটি কর্পোরেশন-২ শাখা) মোহাম্মদ জহিরুল ইসলাম।

শনিবার (২৩ জুলাই) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, প্রকল্প পরিচালক ও রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মতিউর রহমান, সার্ভেয়ার রক্তভো রহমান রোকন ও টুটুল উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বাদশা শেখ, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, ছোটবনগ্রাম বাইপাস বড় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সরমান আলী, মদিনা নগর মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান, মদিনা নগর মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল বারী, জামিয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাইদুজ্জমান।

এছাড়াও দারুল সুন্নাহ কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদুল ইসলাম, দৈনিক সানসাইন পত্রিকার নূরুল হক, ১৯ নং ওয়ার্ড সচিব নূরুল ইসলাম ফয়সাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা, রেজা, মেরাজুল ইসলাম, আলহাজ্ব আজিজুল ইসলাম, জামরুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, আফজাল হোসেনসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের উত্তরপূর্ব কোণে বৃহত্তর ১৯নং ওয়ার্ডবাসীর এবং ২৬নং ওয়ার্ডের চন্দ্রিমা আবাসিক, মহানন্দা আবাসিক, পদ্মা আবাসিক এলাকার ও ১৭নং ওয়ার্ডের দক্ষিণপূর্ব এলাকাসহ মুশরইল এলাকার জনসাধারণের দাফনের জন্য পারিবারিক কবরস্থান ছাড়া কোন কবরস্থান না থাকায় অনেক দূর পথ অতিক্রম করে দাফন কাজ সম্পন্ন করতে হয়। এতে জনসাধারণের বিশেষ অসুবিধা এবং প্রাকৃতিক দুর্যোগকালীন লাশ দাফনে খুবই দূর্ভোগে পড়তে হয়। জনস্বার্থে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জমি অধিগ্রহণ করে কবরস্থান ও ঈদগাহ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ঈদগাহ মাঠটি খেলার মাঠ হিসেবেও ব্যবহার করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31