ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির, এর সহযোগিতায় এবং আমেরিকান এ্যাম্বেসী, ঢাকা ও আমেরিকান কর্ণার, রাজশাহীর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) কর্মসূচির শুরুতে দুপুর দের টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ এর সাথে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স সহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর দুপুর ১:৫০ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
বিশেষ অতিথি ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাস, ঢাকার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
এরপর দুপুর ২:৩০ টায় ইসিই বিভাগের হল রুমে আমেরিকান সেন্টার পপ-আপ শীর্ষক অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএইড বাংলাদেশ মিশনের ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


