ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ্য উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জিং পেশা। আর এই কঠিন চেলেঞ্জ মোকাবেলা করে সাংবাদিকরা প্রতিনিয়তই সমাজের অসংগতি তুলে ধরছেন। সাংবাদিকদের লেখনির কারণে অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়। তাই আমি চারঘাটের সাংবাদিকদের বলবো সত্য ও ন্যায়ের পথে থেকে সত্য প্রকাশে আপনারা সব সময় থাকবেন অবচল।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর চারঘাট প্রেসক্লাব আয়োজিত চারঘাট প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি আরও বলেন, চারঘাটে তিনি সাংবাদিক হিসেবে যেমনটি ছিলেন সাদা মনের মানুষ, তেমনি ভাবে চারঘাট মহিলা কলেজের শিক্ষক হিসেবে ছিলেন একজন দায়িত্ববান ব্যাক্তি। তিনি সব সময় একটু সাদা মাটা ভাবেই চলাফেরা করতেন। তিনি যখন মৃত্যুবরন করেন আমি তখন বাইরে থাকায় ওই সময় আসতে পারিন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি স্থানীয় নেতৃবৃন্দকে বলবো। আপনারা চেষ্টা করে দেখতে পারেন চারঘাটের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে। আমি সময় সাংবাদিকদের সঙ্গে থাকতে চায়। তবে চারঘাটে একাধিক সাংবাদিক সংগঠন থাকায় কারো সংগঠনে যেতে পারিনি। তাই আমি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানাচ্ছি। শেষে নিহত সাংবাদিক মোজাম্মেল হকের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। এছাড়াও মোজাম্মেল হকের পরিবারের সকল সদস্যদের ধর্য্যধারনের শক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক।
আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা: রফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিক সহকর্মীবৃন্দ।
সব শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


