IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিদ্যুৎ সাশ্রয়ে সড়কের আলোকায়ন কমালো মেয়র লিটন

বিদ্যুৎ সাশ্রয়ে সড়কের আলোকায়ন কমালো মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিদ্যুৎ সাশ্রয়ে কমানো হলো নগরীর সড়কের আলোকায়ন। নগরীর রাস্তাসমূহের সড়কবাতির প্রতিটি পোলের পরিবর্ততে এখন একটির পর দুইটি পোলের বাতি বন্ধ থাকবে। এতে নগরীতে সড়কবাতির তিন ভাগের দুইভাগই বিদ্যুৎ সাশ্রয় হবে।

শনিবার (৩০ জুলাই) রাত ৮টায় নগরীর তালাইমারি শহীদ মিনার সংলগ্ন বাদুড়তলা মোড়ে তালাইমারি-আলুপট্টি সড়কে বিদ্যুৎ সাশ্রয়ী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরেই তালাইমারি থেকে আলুপট্টি সড়কের পাশাপাশি বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত, বহরমপুর রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের দৃষ্টিনন্দন সড়কবাতিগুলোর আলো কমানো হয়। সড়কসমূহে বর্তমানে একটি করে পোলের পর দুটি করে পোলের বাতি বন্ধ রয়েছে। অথাৎ সড়কগুলোতে ২টি করে পোলের পর মাত্র একটি করে পোলে আলো জ্বলবে।

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালালি সহ ডলারের সংকট তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী সকল বিষয়ে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে রাজশাহী শহরের সড়কগুলোতে যে চমৎকার সড়কবাতি রয়েছে, সেগুলোর একটির পরপর দুটি করে পোলের বাতির আলো বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে দুইটি পোলের পর একটি করে পোলে বাতি জ্বলবে। আর বাঁধের উপর যে বাতিগুলো রয়েছে, সেগুলো রাত ১১টার পর বন্ধ হয়ে যাবে। এতে রাজশাহীর জন্য কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব ও উপ সহকারী প্রকৌশলী কামাল পারভেজ সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31