IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৮.৯ শতাংশ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৮.৯ শতাংশ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় ‘সি’ ইউনিট সমন্বয়ক অধ্যাপক শাহেদ জামান বলেন, আমরা আশা করছি ফলাফল শতভাগ নির্ভুল। কারণ যারা দায়িত্বে ছিল তারা খুব সূক্ষ্মভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, ‘সি’ ইউনিটে আবেদনকৃত ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছুর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। চার শিফট মিলিয়ে গড় পাশের হার ৩৮ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ‘সি’ ইউনিটের গ্রুপ-১ এ পাশের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫, গ্রুপ-২ এ পাশের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫, গ্রুপ-৩ এ পাশের হার ৩৫ দশমিক ৮৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ এ পাশের হার ২৯ দশমিক ৯৮ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।

ফল প্রকাশের আগে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা ভর্তি পরীক্ষার ফলাফলের এই দুরূহ কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পাদন করতে পেরেছি। এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের প্রশ্নের মানও যথেষ্ট ভালো ছিল। আশা করছি সবার সহযোগিতায় ফলাফল প্রকাশের পরবর্তী কাজগুলো সুচারুভাবে সম্পাদন করতে পারব।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামসহ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ডিন ও সব বিভাগের সভাপতিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31