ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ৮ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩১.৭৫ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


