IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

রাজশাহীতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর আয়োজনে রাজশাহীতে বর্তমান সংস্কৃতি চর্চা ও করণীয় বিষয়ে মহানগরীর সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যুব সমাজকে রক্ষা করতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা জোরদার করতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। রাজশাহীতে বিটিভির পূর্ণাঙ্গ স্টুডিও চালু, সাংস্কৃতিক বরেণ্য ব্যক্তিদের নামে প্রতিষ্ঠানের নামকরণ, বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিল্পকলা একাডেমী ও শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তন সাংস্কৃতিক কর্মকান্ডে স্বল্প ভাড়ায় ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা রঙ্গমঞ্চ ও অভিযাত্রী ক্লাবের উন্নয়ন করা হবে। লালন শাহ মুক্ত মঞ্চের আরও উন্নয়ন করা হবে। তালাইমারী শহীদ মিনার উন্নয়ন করা হবে। পাবলিক লাইব্রেরী উন্নয়নে টেন্ডার আহ্বান করা হচ্ছে। নগরীতে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাট্যজন মলয় কুমার ভৌমিক, মুক্তিযুদ্ধ পাঠাগার রাজশাহীর সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, উদিচী রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহম্মেদ গোলাপ, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ রাজশাহী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার।

সভায় আরও বক্তব্য দেন, সম্মিলিত সাস্কৃতিক জোটের সদস্য মাহমুদ হোসেন মাসুদ, চিলড্রেন ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক অর্নবা করিব প্রকৃতি, বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ার হোসেন বকুল, আবৃতি পরিষদ রাজশাহী সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ বিল্টু, রাজশাহী ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু, রাজশাহীর ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লা সরকার, সান্ধ্যপ্রদীপ থিয়েটার সেলিম জাহাঙ্গীর, বেতার নাট্যকার সমিতির সভাপতি ওয়াজেদ আলী খান।

সভায় রাজশাহীর সংস্কৃতিক চর্চার বিকাশে প্রতিবন্ধকতা নিরসনে এবং সংস্কৃতিক চর্চা জোরদারকরণে ১১ দফা দাবিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতজনেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31