ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৯ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, দূর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দুর্গাপুর থানা পুলিশ নাজমুল হোসেন (২৭) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


