IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> প্রতিপক্ষের ভয়ে ২০ দিন ধরে বাড়ি ছাড়া পুঠিয়ার এক পরিবার

প্রতিপক্ষের ভয়ে ২০ দিন ধরে বাড়ি ছাড়া পুঠিয়ার এক পরিবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষরা। ২০ দিন আগে উপজেলার বামকৃষ্ণ গ্রামে এ ঘটনা ঘটেছে। এরপর থেকে পরিবারটি পাশের গ্রামে আশ্রয় নিয়েছে। প্রতিপক্ষের লোকজনের ভয়ে পরিবারটি এখনও বাড়ি ফিরতে পারেনি।

বুধবার (১০ আগস্ট বেলা ১১টায় রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন বামকৃষ্ণ গ্রামের বাসিন্দা আকবর আলী ও তাঁর মেয়ে আয়েশা খাতুন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এর প্রতিকার চেয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি বাগানের জমি নিয়ে আকবর আলীর সঙ্গে একই গ্রামের নায়েব উদ্দীন, শাহীন ও আনোয়ার হোসেন দলিলসহ কয়েক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছে। ১৪ শতক ও ২৩ শতক পরিমাণের এই জমি আকবর আলীর নামেই ছিল। তিনি তাঁর জামাতা বোরহান উদ্দীনকে কিছু জমি দিয়েছেন। এসব জমি তাদের ভোগদখলেই আছে। তাঁরা পরিশোধ করেছেন খাজনাও। কিন্তু প্রতিপক্ষরা এই জমি এখন তাদের দাবি করছেন। এই বাগান দুটি দখলে নিতে সেগুলোকে প্রতিপক্ষরা মসজিদের জমি ও কবরস্থান বলে প্রচার করছেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) অবহিত করা হয়েছে। এরমধ্যেই গত ২২ জুলাই বাগান দুটি দখলে নিতে প্রতিপক্ষরা আকবর আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা বাড়ির দরজা-জানালাসহ আসবাবপত্র ভেঙে ফেলেন। চাপাতি দিয়ে আয়েশার স্বামী বোরহান উদ্দীনকে কোপানো হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বোরহানের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২২ জুলাই হামলার পর পরিবারটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই হামলার ঘটনায় আয়েশা খাতুন থানায় মামলাও করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু প্রতিপক্ষরা এখনও হুমকি দিচ্ছেন। প্রাণভয়ে ২২ জুলাই থেকেই তাঁরা পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁরা প্রাণ নিয়ে সংশয়ে আছেন। এখন তাদের নিজ গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে পরিবারটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আনোয়ার হোসেন দলিল বলেন, জমিটা গ্রামের লোকজন মসজিদের নামে করেছে। সেখানে একটা ঈদগাহ করা হচ্ছিল। এতে লোকজন নিয়ে আকবর বাঁধা দিতে এলে গÐগোল হয়েছে। কিন্তু ভয়ে তারা বাড়িতে থাকতে পারছে না এটা ঠিক না।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, ‘জমি নিয়ে বিরোধেই গ্রামের গোটা মানুষ আকবরের পরিবারের বিপক্ষে। কিন্তু আইন আবার এই পরিবারের পক্ষে। পরিবারটিকে আমি বলেছি, আপনারা বাড়িতে আসেন। আমি বাড়িতে তুলে দিয়ে আসব। কে বাঁধা দেয় দেখব। কিন্তু তারা তো আসেনি। তাঁরা আমার কাছে এলে আমি নিজে গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31