ধূমকেতু প্রতিবেদক : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে পথচারী, রিক্সাচালক, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান।
আরও উপস্থিত ছিলেন, মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান প্রমুখ।


