ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা মিশুক সিএনজি মালিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে নগরীর রেলগেট মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মিশুক সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিলু, সহ সভাপতি আহসান হাবিব ও মাসুদ রানা শাহীন, সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু।
আরও উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কোষাধ্যক্ষ ওয়ায়েশ, কার্যনির্বাহী সদস্য মীর সাফি সজল ও আরিফুল আজম প্রমুখ।


