ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ১৫ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন, বাঘা থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আকবর আলী (৩৫) ও শাহাদাত হোসেন (৩৬) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ কারিম ইসলাম ওরফে পাপ্পু (২১) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ রুবেল আলী (২৬) কে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ ১৫লিটার চোলাইমদ উদ্ধার করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে রুবেল আলী (২৬) ও খাদেমুল ইসলাম (২১) কে ১০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


