IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন (সিডব্লিউআইএস) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিচ্ছন্নতা, ফুলের সৌন্দর্য, বৃক্ষরোপণ, আলোকায়ণ, বায়ুদূষণ, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে অনেক সাফল্য। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। মেয়রের দিক নির্দেশনায় রাজশাহীর পয়:বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদারকরণে সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দকে সম্পৃক্ত করে এ সামাজিক আন্দোলনে সফলতা লাভ করতে চাই। এ লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা জানান, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণে ওয়াসা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাঠ পর্যায়ে এ রকম আরও সভার আয়োজন করা প্রয়োজন। সরাসরি ড্রেনের সঙ্গে সেপটিক লাইনের সংযোগ প্রদানকারীদের বিরূদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পয়ঃবজ্য অপসারণে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকুয়াম ট্যাংকার যুক্ত করতে হবে।

রাজশাহীতে নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব জামাল উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ নেন, ওয়ার্ডের বাসিন্দা সাগরিকা, পলি, মোস্তফা কামাল, সেলিনা পারভীন, শওকত আলী, শরীফ আলী, মাসুম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু ও সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা। মতবিনিময় সভায় এলাকার সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31