IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবি প্রেসক্লাবে ‘ভোক্তা অধিকার সচেতনতা’ শীর্ষক সেমিনার

রাবি প্রেসক্লাবে ‘ভোক্তা অধিকার সচেতনতা’ শীর্ষক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক, রাবি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের আয়োজনে ‘ভোক্তা অধিকার সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় রাবি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সজলের সঞ্চালনায় বেলাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে। এসময় আলোচক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী ব্যুরোর সহকারী পরিচালক হাসান মারুফ।

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করেন হ। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা থেকে ৫৬ ধারা পর্যন্ত আইনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ একটি অনন্য আইন। অন্যসব আইন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করা খুবই সহজ। অভিযোগ করতে কোনো টাকা লাগে না এবং প্রতিকার পাওয়ার সম্ভাবনা শতভাগ। ভোক্তার অধিকার বিষয়টা আমাদের কাছে খুবই সেন্সিটিভ। ভালো সেবা পাওয়া একজন ভোক্তার অধিকার। আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে ও ভোক্তার জন্যে কাজ করতে বদ্ধপরিকর। আপনারা যদি কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হন তাহলে অনতিবিলম্বে আমাদের কাছে লিখিত অভিযোগ করলে সাথে সাথে প্রতিকার দেওয়ার চেষ্টা করবো। তার জন্য প্রত্যেক ভোক্তাকে সচেতন হওয়া খুবই জরুরি।

এসময় অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, দেশ এখন দুর্নীতির দুষ্টচক্রে জড়িত। আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে ঠিকই। কিন্তু আমাদের মনমানসিকতার কোনো উন্নতি হচ্ছে না। যদি মন মানসিকতার উন্নতি না ঘটে তাহলে সকল উন্নয়ন পণ্ড হয়ে যায়। আমাদের উচিৎ ব্যক্তিস্বার্থ ভুলে গিয়ে অন্যের স্বার্থে কাজ করার মন মানসিকতা লালন করা। ভোক্তা হিসাবে প্রত্যেক ক্রেতারই সঠিক মালামাল ও সেবা পাওয়ার অধিকার আছে। সেই লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করে যাচ্ছে যা প্রশংসার দাবি রাখে।

আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নের সুযোগ দেওয়া হয়। এসময় প্রেসক্লাবের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31