ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার মাটিকাটা ২নং ওর্য়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২৬ আগস্ট) বিকালে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সুজাম্মেল হক। সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাফির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ৪নং মৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক শামসাদ, শমসের আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সাহিন শাহ, রিপন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলী।


