ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২৮ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৮ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৭ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


