IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে গত একমাসে ২৭ নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে গত একমাসে ২৭ নারী ও শিশু নির্যাতিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত একমাসে ২৭ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বুধবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

লফস দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।

আগস্ট মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনার চিত্র :

পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের তালুকধরম পুর গ্রামের ১৬ বছরের এক কিশোরীকে একই গ্রামের মোরসালিন (২১) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, নগরীতে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ এক যুবক ও তার বাবা মায়ের উপর, বাঘা উপজেলার মাস্টার পাড়া এলাকায় বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রকে নির্যাতন, নগরীর একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুলের ক্লিনার কাম গার্ডেনারের দ্বারা শ্রীলতাহানির অভিযোগ, বাঘা উপজেলার বড়বিহানালী গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী সাজেদুর রহমান (১৫) নিখোঁজের খবর পাওয়া যায়।

এদিকে, নগরীতে কলেজ ছাত্রী প্রকাশ্যে ইফটিজিং এর স্বীকার, মোহনপুর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, বাঘা উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে এক শিক্ষকের অশালীন আচারণের অভিযোগ, বাগমারা উপজেলায় এক স্কুল ছাত্রী (১৩) কে অপহরণের অভিযোগ, তানোরে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হাবিবুর রহমান (৩৫) নামে ২ সন্তানের পিতা, নগরীর দাশপুকুর এলাকা থেকে রুপালী খাতুন (২৫) নামে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকি পাড়া মহল্লায় প্রতিবেশী রুকু দ্বারা ধর্ষণের শিকার ৭০ বছরের এক বৃদ্ধা বলেও জানা যায়।

অপরদিকে, রাজশাহীতে ই-কাইট ইলোকট্রনিক কোম্পানির ম্যানেজার কর্তৃক একই অফিসের ২ নারী সদস্যের ধর্ষণের অভিযোগ, বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাজেকোলা গ্রামের পুত্রবধূ মলি রানিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা টিপে হত্যা করে শশুর, নগরীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় মৌসুমী আক্তার নামে এক গৃহবধূ স্বামী কতৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, চারঘাট ইউপি সদস্যের বিরুদ্ধে চারঘাট প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষক রাহেলা পারভিন, ফাহিমা খাতুন, অন্তরা চৌধুরী, রুপারী বেগম এবং হোসনেয়ারা কে শারীরিক ভাবে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া যায়।

এছাড়াও চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের এক মানসিক প্রতিবন্ধী (৩২) নারীকে ধর্ষণের অভিযোগ, নগরীর কাজীহাটা এলাকায় মা ও মেয়ে হামলার শিকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার, নগরীর হাড়ুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফেসবুকে টিকটক ভিডিও আপলোড করায় তাকে বিদ্যালয়ে কান ধরে উঠ বস করানোর অভিযোগ, গোদাগাড়ীতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটেছে।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য দিন দিন হতাশাজনক হচ্ছে। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31