IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টিশার্ট ও খাবার বিতরণ

রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টিশার্ট ও খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ‘শিশুদের স্বপ্নই গড়ে আগামীর ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘একদিন স্বপ্নের দিন’ অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। এসময় তাদের মাঝে টিশার্ট ও খাবার বিতরণ করা হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে নবজাগরণ ফাউন্ডেশনকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান ছাড়াও শিশুদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশে এবং সংস্কৃতিমনা কর্মকান্ডে আগ্রহী করে তুলছে যা সত্যিই প্রশংসনীয়। শিশুদের আনন্দ ও এমন আয়োজন দেখে ভালো লাগছে। লেখাপড়ার পাশাপাশি এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে খুবই প্রয়োজন। এগিয়ে যাক নবজাগরণ ফাউন্ডেশন।

ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, শিক্ষার পাশাপাশি মানোন্নয়নও জরুরি। নবজাগরণ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নিয়ে সেগুলো বাস্তবায়ন করে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা রাখি।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, আইন বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জুলকার নায়েন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ।

এদিকে অনুষ্ঠান শেষে শিশুদেরকে নিয়ে নগরীর জিয়া পার্কে নিয়ে যাওয়া হয়। জিয়া পার্কের মনোরম পরিবেশে শিশুরা বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে। সংগঠনের সদস্যদের সাথে হৈ-হুল্লোরে তাদের সাড়া পাওয়া যায় পার্কের প্রায় প্রতিটি প্রাঙ্গনে। দুপুরের আগে পার্ক থেকে শিশুদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি।

এরপর বিকাল ৩টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক এ জমকালো আয়োজনের প্রধান আকর্ষণ ছিলো ছোট্ট শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চমৎকার উপভোগ্য। এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যদের ও উক্ত আয়োজনে অংশ নিতে দেখা যায়।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফিচার করে নবজাগরণ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিশেষ সাময়িকী ‘বাঙালি’র মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে ৫৫ সদস্য বিশিষ্ট নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা এবং পুরনো কমিটির বিদায়ী সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এ আয়োজনটির সৌজন্যে ছিলেন পেস্ট্রি শপ এন্ড চকোলেট বাজার, মার্স এডুকেশন কনসাল্টেন্সি, বারসিক এবং শাহ মকদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, নিউ গোল্ডেন শেফ, নিউ মেট্রো বুকস, মুঘলস বারবি কিউ, ফ্লেভারস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, দারুচিনি, রঙধনু ক্যাফে, ফ্রেন্ডস ফুড হাউস এবং নিরিবিলি বিরিয়ানি হাউস। এছাড়াও আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31