ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ করার পূর্বে নেতৃবৃন্দ নগরীর সোনাদিঘী মোড় হতে প্রতিবাদ মিছিল বের করে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে শেষ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
সমাবেশে যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, সদস্য রিতা, জরিনা ও রোজিনা, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল শেখ বনি।
আরও উপস্থিত ছিলেন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


