IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ

রাজশাহীতে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শনিবার ও রোববার ৪৫০জন সদস্যর মধ্যে আম, মেহগনি ও লেবুর ৯০০টি চারা বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে দামকুড়া ও আলীগঞ্জ শাখার সমিতির সদস্যর মধ্যে এই সকল চারা বিতরণ করা হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই দুই শাখার সদস্যদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, মানবসেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা সারওয়ার জাহান বাবু। সভাপতিত্ব করেন অত্র সংস্থার ধান নির্বাহী খাইরুল আলম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুক্তি, পরিচালক অভ্যন্তরীন নিরীক্ষণ ও পরিদর্শন মেহনাজ মুস্তারিন, এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দিন সরকার টেবলু, তাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন, দামকুড়াহাট শাখার শাখা ব্যবস্থাপক শামসুল আওয়াল ও আলীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ অত্র শাখা সমুহের অন্যান্য কর্মীবৃন্দ।

বিতরণকালে সারওয়ার জাহান বাবু বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ না থাকলে প্রাণীকুল বাঁচতো না। এছাড়াও গাছ সার্বক্ষনিক মানুষের উপকারে আসে। গাছ বিক্রি করলেও অনেক টাকা আসে। সর্বদা বিপদের বন্ধু হচে গাছ। প্রাপ্ত গ্রাছগুলো যথাস্থানে রোপন করে পরিচর্যা করে বড় করার পরামর্শ দেন তিনি। এই গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠে তার জন্য মনিটরিং করার জন্য কর্মীদের আদেশ প্রদান করেন।

বক্তব্য শেষে তিনি উপস্থিত সদস্যদের মধ্যে একটি আমের এবং একটি মেহগনি গাছের চারা বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31