IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে সক্রিয় হচ্ছে ‘জ্বীনের বাদশা’ চক্র

রাজশাহীতে সক্রিয় হচ্ছে ‘জ্বীনের বাদশা’ চক্র

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নিত্যনতুন কৌশলে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। প্রতিনিয়ত সংঘবদ্ধ চক্রের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে অনেকেই। তেমনই এক চক্রের দেখা মিলেছে রাজশাহীতে। প্রতারক চক্রে রয়েছেন আপন দুইভাই। শহর থেকে গ্রাম সর্বত্র বিস্তৃত এদের প্রতারণার জাল। প্রতারণার শিকার কেউ কেউ আইনশৃঙ্ক্ষলা বাহিনীর দ্বারস্থ হচ্ছেন। আবার কেউ লোকলজ্জা, কেউ বা বাড়তি ঝামেলা এড়াতে নীরব থেকে যাচ্ছেন।

কথিত জ্বীনের বাদশা যার কাছে অর্থ ও স্বর্ণ জমা রাখলে দ্বিগুন হবে আর কথার খেলাপ করলেই ঘটবে দুর্ঘটনা, রাত পোহালেই হারাবে সন্তান। এসব কথা বলেই সহজসরল মানুষের আস্থা জিতে নেওয়ার পরই করেন প্রতারণা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড পশ্চিম শেখ পাড়ায় এমনই একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সাহাবুল জানান, গত নয় মাস আগে প্রতারক সোফান নামক ব্যক্তি ও তার বড় ভাই আফান সাহাবুলের বাড়িতে আসে। পরে তাদের দরজা খুলতে বলে এবং জানায় তিনি বেশ ক্ষমতাবান, তার কাছে সম্পত্তি জমা রাখলেই নাকি সেই সম্পদ দ্বিগুন হবে।

সাহাবুল জানান, তিনি দরজা খোলার সাথে সাথে সোফান নামক ব্যক্তি তাকে ফুঁ দেন। এরপর তাকে যা বলা হয় তিনি সেই মোতাবেক কাজ করেন।

তিনি আরও জানান, মিষ্টি কথায় কাজ না হলে তিনি সাহাবুলকে হুমকি দেন তার সন্তান ২৪ ঘন্টার মধ্যেই মারা যাবে। সেই সময় এক প্রকার ভয় পেয়েই ভুক্তভোগী সাহাবুল তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা তাকে প্রদান করেন। পরে তারা বুঝতে পারেন প্রতারণার স্বীকার হয়েছেন।

এই ঘটনার দীর্ঘ আট-নয় মাস পর সেই প্রতারক ব্যক্তি একই এলাকায় একই বাড়িতে আসেন। সেই সময় ভুক্তভোগী সাহাবুল তাদের দেখে চিনতে পারলে মিষ্টি কথার ছলে তাকে বাড়িতে ডাকে। অতঃপর এলাকাবাসীর মাঝে দ্রুত এখবর ছড়িয়ে পড়লে তারা সবাই ভুক্তভোগী সাহাবুলের বাড়িতে আসে। সেসময় সবার কথার চাপে পড়ে একপর্যায়ে প্রতারণার কথা স্বীকার করেন তারা।

এসময় প্রতারকরা ধূমকেতু নিউজের ক্যামেরার সামনে তাদের পরিচয় জানান। তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এ প্রতারণার সাথে যুক্ত। সোফান ও আফান আপন দুই ভাই। তারা বিভিন্ন এলাকা ঘুড়ে এ কাজ করেন। সাধারণত সহজসরল মানুষই তাদের লক্ষ্য। সুযোগ বুঝে নানা ছলচাতুরি ও মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে।

তারা আরও জানান, প্রতারকের নাম সোফান ও তার বড় ভাই আফান। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কাতলামারী এলাকায়।

এলাকাবাসী জানায়, দুই প্রতারককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় জনসাধারণের সামনে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরবর্তীতে এই প্রতারক চক্রের দুই সদস্যকে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বলেও জানান স্থানীয় জনগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31