ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৮ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ বাবলু সরদার (৩৮) কে ৬ গ্রাম হেরোইন এবং ২০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মনোয়ার হোসেন ওরফে হাসান (৩৫) কে ৪০০ লিটার চোলাইমদ, আরিফুল (৩৬) কে ১১.০৫গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে তাজমা বেগম (৪৫) কে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


