IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন

রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে আরএমপি’র উদ্যোগে নির্মিত পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, রাজশাহীর উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আরএমপি পুলিশ লাইন্সে এক আড়ম্বোরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি জাদুঘর উদ্বোধনের পর আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর পৃষ্ঠপোষকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের ভূমিকা ও বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথন, গবেষকদের লেখনী রক্ষণাবেক্ষণের জন্য ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ শিরোনামে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন। এরপর তিনি রাজশাহী পুলিশ লাইন্স প্রতিরোধ যুদ্ধে ১২ জন শহিদ পুলিশ পরিবারের সদস্য ও ৫ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও পুলিশ কমিশনার প্রধান অতিথিকে সম্মাননা স্মারক এবং প্রীতি উপহার দেন।

প্রধান অতিথি বলেন, পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, রাজশাহী মুক্তিযুদ্ধে বীরত্বগাথা যুগ যুগ ধরে সংরক্ষণ করবে। মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা যে অনুভুতি ব্যক্ত করেন, তা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেনতায় উদ্ধুদ্ধ করবে। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং পুলিশের অবদান তুলে ধরেন। এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে আরএমপি পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

পুলিশ কমিশনার বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও শহিদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মৃতির সংরক্ষণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের ও পুলিশ লাইন্সের বীরত্বের ইতিহাস সংরক্ষণের জন্য পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর পুলিশ সদস্যদের বীরত্বগাথা ও পুলিশ লাইন্সের গৌরবোজ্জ্বল ইতিহাস হৃদয়ে লালন ও স্মৃতি সংরক্ষণসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ বই প্রকাশের আমরা উদ্যোগ গ্রহণ করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বইটি মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

এছাড়াও শহিদ পরিবারের সদস্যরা বক্তব্যে মুক্তিযুদ্ধে তাদের বাবার বিভিন্ন স্মৃতিচারণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আখতার হোসেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী, আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী ও এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পুলিশ পরিবারের সদস্যগণ, রাজশাহী জেলা ও মহানগর রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের গৌরবগাথা ও স্মৃতি সংরক্ষণে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, রাজশাহী নির্মাণ ও গ্রন্থ প্রকাশ হওয়ায় রাজশাহীর বীর পুলিশ মুক্তিযোদ্ধা, শহিদ পুলিশ পরিবারের সদস্যবৃন্দসহ মহানগরবাসী অত্যন্ত আনন্দিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31