ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : ‘বিভিন্ন ধরনের দূর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনার কারিগরগণ দূর্যোগ কবলিত’ এবং তা উত্তরণের ৫ দফা দাবি আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় ৫দিনে কর্ম বিরতির ৪র্থদিন পার করছেন পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আমাদের ৫টি দাবি আদায়ে এ কর্মবিরতি চলছে। সেগুলো হচ্ছে দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূনর্ণাবাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ আপগ্রেশন, সচিবালয় ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মচারিদের পদনাম পরির্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সকল শূণ্যপদ নিয়োগের মাধ্যমে পুরন।
তিনি বলেন, গত ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এরপর সারা দেশের ন্যায় ৫ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দেয়া হবে।


