IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার উদ্বোধন

‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মেডিকেল ভর্তি কোচিং ‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর মাস্টারশেফ রেস্তোরায় ‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর স্বীকৃতি আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এই নগরীতে রয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও কাজ চলছে। সব মিলিয়ে রাজশাহীতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে পড়াশোনা করে। ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা-গবেষণা করবে। আমি রাজশাহীতে আরো কিছু বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আসার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ইতিমধ্যে রাজশাহীতে ঢাকা হলিক্রস স্কুল এন্ড কলেজের শাখা চালু হয়েছে। এর পাশাপাশি আরো দুটি নটরডেম ও সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের শাখাও রাজশাহীতে করার চেষ্টা করছি। রাজশাহীতে একটি পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠার চেষ্টাও অব্যাহত রেখেছি। রাজশাহী সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে পরিচিত। রাজশাহীকে আরো সুন্দর, আরও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ‘ডিএমসি স্কলার’ এর মতো প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি হতে পারবে-এই প্রত্যাশা করি।

‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার পরিচালক ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ‘ডিএমসি স্কলার’ এর প্রধান উপদেষ্টা ডা. হাদিউর রহমান সিয়াম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে জাতীয় মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী সুমাইয়া মোসলেম মীম।

‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার পরিচালক ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরসাদ জানান, মেডিকেলে ভর্তির সেরা কোচিং ডিএমসি স্কলার এখন রাজশাহীতে। কাদিরগঞ্জে অবস্থিত এই মেডিকেল কোচিং এ ঢাকা ও রাজশাহী মেডিকেলের ডাক্তাররা ক্লাস নিবেন।

উল্লেখ্য যে, ডিএমসি স্কলার কোচিং থেকে গত ৫ বছরে ৩ বার বাংলাদেশে প্রথম হয়েছে। ডিএমসি স্কলার রাজশাহী শাখা মেডিকেল ভর্তিচ্ছুদের চান্স প্রাপ্তির বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31