IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘সকল সেবা’র যাত্রা শুরু

রাজশাহীতে ‘সকল সেবা’র যাত্রা শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বহুল প্রতিক্ষিত ডিজিটাল সার্ভিস বিষয়ক ব্যাবসায়িক প্রতিষ্ঠান “সকল সেবা” এর উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন, রাজশাহী চেম্বার অব কমার্স এর সাবেক পরিচালক ইঞ্জি. জিয়া উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী তানজানিয়া সরকারের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে স্বল্প উন্নত দেশের উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইঞ্জি. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগে ইন্টারনেটের ছোঁয়ায় অনেক দেশ এগিয়ে গেছে। মহান আল্লাহর ইচ্ছায় আমার আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ দেখা ও বসবাসের সৌভাগ্য হয়েছে। সাইবার কমিউনিকেশন ব্যবহার করে অনেক দরিদ্র দেশও দেশ পরিচালনা ও উন্নয়নে বিশেষ অগ্রগতি অর্জন করেছে।

ড. ইঞ্জি. রফিকুল ইসলাম বলেন, আফ্রিকার এক দরিদ্র দেশ রুয়ান্ডা এর প্রমাণ, যেখানে ট্রাফিক কন্ট্রোল, পার্কিং, ভূমি রেজিস্ট্রেশন ও ভূমির মালিকের ইউনিক আইডি ও ডিজিটাল GIS ম্যাপ, সকল প্রকার ট্যাক্সেশন, ক্রয়-বিক্রয়, এইরকম বহু সেবা অনলাইন দিয়ে প্রদান করা হয়। করোনার সময় বিমানবন্দরের আগত যাত্রীদেরকে রোবটের সাহায্যে স্যাম্পল কালেকশন করা হোচ্ছিল। সেখানে ড্রোনের সাহায্যে প্রত্যন্ত অঞ্চলেও ঔষুধ ও প্রয়োজনীয় দ্রব্য অত্যন্ত অল্প সময়ে সরবরাহ করা হয়। এইজন্য দেশটাকে সিঙ্গাপুর অফ আফ্রিকা বলা হয় এবং কিগালি শহরকে ক্লিনেস্ট সিটি ইন আফ্রিকা বলা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশেও ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহারে উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের বিশেষ সদিচ্ছা আছে ডিজিটাল সেবা সকল ক্ষেত্রে সম্প্রসারণ করার। তবে জনগণ যদি এর সাথে সম্পৃক্ত না হয়, তবে এর প্রকৃত সুফল পাওয়া যাবে না। সেই জন্য সকলকে এই ডিজিটাল সেবার সাথে একাত্ব হবে এবং এটাকে গ্রহণ করে নিতে হবে দেশ ও নিজের উন্নয়নের জন্য।

তিনি উদ্যক্তাদের উল্লেখ করে বলেন, জনগণকে সম্পৃক্ত করার এই প্রচেষ্টায় বাংলাদেশের দ্রুত উন্নয়ন এবং অল্প সময়ে অনেক বেশি সেবা প্রদান করার লক্ষ্যে রাজশাহীতে সকল সেবার মত অনলাইন ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান শুরু করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত।

সাবেক রাষ্ট্রদূত এর অভিজ্ঞতায় এই ধরনের সম্মিলিত সেবা এক প্লাটফর্ম থেকে প্রদান করার উদ্যোগ এই প্রথম। তার বিশ্বাস এই প্রতিষ্ঠান বিশ্বের অনেক দেশেই এই সেবার মডেল ছড়িয়ে দিতে পারবে। সমাপনিতে তিনি সকলকে অনুরোধ করেন এই উদ্যোক্তাদের পাশে দাড়ানোর এবং নিজে প্রয়োজনে যেকোনো সাহায্য করার অঙ্গিকার করে প্রতিষ্ঠানের দ্রুত সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সকল সেবার চেয়ারম্যান ও সিইও ইঞ্জি. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই তিনি প্রজেক্টরের মাধ্যমে sokolsheba.xyz ওয়েবসাইটটি সকলের নিকট পরিচিত করিয়ে দেন এবং ওয়েব সাইট থেকে সবাই কিভাবে সেবা গ্রহণ করতে পারবে তার দিক নির্দেশনা দেন।

তিনি বলেন, বর্তমান সময়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি। যার কারণে সাংসারিক অনেক কাজ করার সময়ও পায় না। মাঝে মাঝে মনে হয় যদি ৪৮ ঘন্টায় ১ দিন হত তাহলে কতই না ভাল হতো! বাসার সমস্থ কাজ যদি কেউ বাসায় এসে করে দিয়ে যেত তবে একটু বিশ্রাম পাওয়া যেত। আবার চতুর্দিকে খরচের পরিমানটাও বেড়েছে কিন্তু সে অনুযায়ী আয় বাড়েনি। যদি কোথাও কেনাকাটায় কিংবা চিকিৎসা সেবায় কিছুটা ডিসকাউন্ট পাওয়া যেত তবে হয়তো কিছুটা সেভিংস করা সম্ভব হতো।

তিনি আরও বলেন, সময় যত যাচ্ছে মানুষ তার প্রয়োজনীয় সেবা পাওয়ার উপায়টা আরও সহজ করে পেতে চাচ্ছে। অনলাইনে কেনাকাটার উপায় এসে এক দিকে যেমন সহয হয়েছে আবার অন্যদিকে বিড়ম্বনা কিংবা প্রতারণার শিকারও হতে হচ্ছে। তবে পণ্য কেনাকাটার বিষয়টি সহজলভ্য হলেও বিভিন্ন ধরণের হোম সার্ভিসগুলো এখনো সহনলভ্য হয়নি। হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া এই ধরনের সার্ভিস মূলক প্রতিষ্ঠান গড়ে উঠেনি।

সিইও বলেন, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ বিবেচনায় রেখে আমরা “সকল সেবা” নামের সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, ঘরে বসেই এক জায়গাতেই বাসা বাড়ির সকল ধরনের সেবা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে “সকল সেবা”। আপাতত আমরা ২০ টির মত সেবা নিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করছি।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ হচ্ছে, আগামী ৫ বছরের মদ্ধে একটি পরিবারের প্রয়োজনীয় যাবতীয় সেবা প্রদান করা। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক কর্মসংস্থানও সৃষ্টি হবে যা বেকারত্ব দুরীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের সেবা পৌছে দেওয়া। আপাতত আমাদের সেবা শুধুমাত্র রাজশাহী শহরেই সীমাবদ্ধ থাকবে তবে অদূর ভবিষতে সারা দেশেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে।

পরিশেষে তিনি বলেন, “আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, সমাজকে আরও উন্নত করতে এসেছি, সমাজের মানুষের জীবনাধারাকে সহয করতে এসেছি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে এসেছি। আপনার সকলে আমাদের পাশে থাকলে আমাদের লক্ষ ও উদ্দেশ্য পুরন করতে সময় লাগবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, রাজশাহী সার্ভে ইন্সটিটিউট এর সাবেক অধ্যক্ষ ইঞ্জি. মাহমুদ হোসেন, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. রেজাউল হুদা কোকো এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জি. ময়েজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইঞ্জি. আতিকুল হক মন্ডল, ইঞ্জি. খাইরুল আলম, ইঞ্জি. আকিদ আহমেদ, সুধীজন, গ্রাহক ও সার্ভিস প্রোভাইডারগণ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31