IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ৪৮ ঘণ্টা মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে’ কঠোর কর্মসূচির হুশিয়ারী সাংবাদিকদের

৪৮ ঘণ্টা মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে’ কঠোর কর্মসূচির হুশিয়ারী সাংবাদিকদের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে মামলাটি অন্য সংস্থার কাছে হস্তান্তরের দাবিও জানান তারা। এটি না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিকরা।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েনের (আরটিজেএ) আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এমন দবি জানান।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, স্থানীয় দৈনিক সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক ও গবেষক আহমেদ সফিউদ্দিন, বিএফইউজে’র নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল বলেন, ‘এটিএন নিউজের ক্যামেরপার্সন রুবেলের কানের পর্দা যেভাবে ফাটানো হয়েছে যা খুবই অমানবিক। বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশীদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হামলার সাথে জড়িত। আপনি (আব্দুর রশিদ) যেই পদে বসে আছেন সেই পদটি আপনি অবৈধভাবে দখল করে আছেন। ৮ বছর থেকে তিনি এই পদে রয়েছেন। অথচ বিএমডিএ’র এই শীর্ষপদে থাকার কথা একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারিরা সেদিন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবকে মারতে মারতে বিএমডিএ’র কার্যালয়ের সামনে থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জনসম্মুখে ঘোষণা দিচ্ছি, যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে রাজশাহীর সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে (বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী) টেনে-হিচড়ে দেড় হাজার কিলোমিটার নিয়ে যাবো।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসার ৫ দিন অতিবাহিত হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আপনি (কমিশনার) কার ছত্রছায়ায় থেকে আসামিদের গ্রেপ্তার করছেন না।’ আসামিকরা কে কোথায় আছেন তার তথ্য জানিয়ে পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ আসামিরা কে কোথায় অবস্থান করছে, কখন কোথায় যাচ্ছে তার তথ্য আমরা আপনাকে দিয়ে দিলাম। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। যদি না পারেন তাহলে ব্যর্থতা স্বীকার মামলাটির দ্বায়ভার অন্য কোনো সংস্থার কাছে হস্তান্তর করুন। অন্যথায় বিএমডিএ কার্যালয় ঘেরাওসহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা বিএমডিএ কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। আপনারা ঘুষ খাবেন, দুর্নীতি করবেন কিন্তু কিছু মাদকসেবী সন্ত্রাসীদের মাধ্যমে ফেসবুকে মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। জেনে রাখুন, এই মাদকসেবী সন্ত্রাসীরা আপনাদের রক্ষা করতে পারবে না।’ পুলিশ কমিশনারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এই সাংবাদিক নেতা আরও বলেন, ‘মাননীয় পুলিশ কমিশনার আপনি আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন। আমরা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের সকল ধরনের সহযোগিতা প্রদান করে থাকি। অন্যান্য বাহিনীগুলোকেও আমরা সহযোগিতা করি। কিন্তু একজন সংবাদকর্মীকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে, কানের পর্দা ফাটিয়ে দেয়া হয়েছে। তারপরও আসামিদের গ্রেপ্তারে আপনার কোনো উদ্যোগ নিচ্ছেন না। ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’

উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31